ব্রেকিং নিউজঃ

ইসরাইলি অনুরোধ প্রত্যাখ্যান করল ফিলিস্তিন!

দীর্ঘ ১৫ বছর পর ফিলিস্তিনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স¤প্রতি সেই নির্বাচন পেছানোর জন্য অনুরোধ জানিয়েছিল ইসরাইল।

তবে তাদের এ অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।সোমবার স‚ত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

স্থানীয় আলম রেডিওকে দেয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও সিনিয়র নেতা মৌসা আবু মারজুক বলেন, আসন্ন নির্বাচন স্থগিত করার ব্যাপারে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

আমরা যে কোনো নির্বাচন পেছানোর বিরোধীতা করি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, এ দাবির পক্ষে ইসরাইল বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

অবশ্য আব্বাস-ফাতাহ বিভক্তির মধ্যে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ফিলিস্তিনি এই নেতা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031