ব্রেকিং নিউজঃ

হুতিদের ভয়ে বিমানে চড়তে চাচ্ছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে সৌদি আরবের আকাশপথ ব্যবহার বিমানে ভ্রমণ করতে চাচ্ছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি জর্ডান তার আকাশপথ ওই ইহুদিবাদী দেশটিকে ব্যবহার করতে নিষেধ করায় সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর পূর্বনির্ধারিত সফর বাতিল করতে হয়। খবর আরব নিউজের।

সৌদি আরব তার আকাশপথ ব্যবহার করে ইসরাইলি প্রধানমন্ত্রীকে আমিরাত যাওয়ার প্রস্তাব দিলেও হুতি বিদ্রোহীদের মিসাইল হামলার ভয়ে অবশেষে তার আবুধাবি যাওয়ার পরিকল্পনা বাতিল করেন।

সম্প্রতি সময়ে ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা প্রতিবেশী সৌদি আরবে মিসাইল হামলা বাড়িয়ে দেওয়ায় দেশটির আকাশপথ এড়িয়ে চলছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী শনিবার তার এ ভয়ের কথা গণমাধ্যমকে জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930