ব্রেকিং নিউজঃ

ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ আসছে বৃহস্পতিবার

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে।

মওদুদ আহমদের একান্ত সহকারি মোমিনুর  রহমান সুজন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন,  বৃহস্পতিবার মওদুদ আহমদের মরদেহ দেশে আনা হবে। শুক্রবার  দাফনকার্য সম্পন্ন করা হবে।

তিনি বলেন, বৃহস্পতিবার  বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্যারের (মওদুদ আহমদ) মরদেহ দেশে আনা হবে।

শুক্রবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা, পরে হাইকোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে।

সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

এদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ গণমাধ্যমকে জানিয়েছেন,ব্যারিস্টার মওদুদ আহমেদ ওসিয়ত করে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে যেন সমাহিত করা হয়।

তিনি নিজেও আমাকে সেই জায়গা দেখিয়েছিলেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।তার বয়স হয়েছিল ৮১ বছর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031