ব্রেকিং নিউজঃ

ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর শোক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর পাঠানো শোকবার্তায় এ তথ্য জানা গেছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মওদুদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বঙ্গবীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের গভীর সহানুভূতি জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930