ব্রেকিং নিউজঃ

মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ‘বীরনিবাস’ তৈরি প্রকল্প অনুমোদন

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ‘বীরনিবাস’ তৈরির প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে চার হাজার ১২২ কোটি ৯৯ লাখ টাকা।

এ প্রকল্পসহ মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক বৈঠকে। সব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে পাঁচ হাজার ৬১৯ কোটি ৪৫ লাখ টাকা।

প্রসঙ্গত মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধা বাড়ি পাবেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এগুলো তাদের দেওয়া হবে। এ জন্য এ প্রকল্প হাতে নিয়েছে সরকার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930