ব্রেকিং নিউজঃ

বিএনপির জন্ম মার্শাল ল’র আঁতুড়ঘরে: ওবায়দুল কাদের

দেশে গণতন্ত্র নেই বলে বিএনপি বারবার যে অভিযোগ করে আসছে তার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আজ কোন মুখে গণতন্ত্রের কথা বলে?

তারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের জন্ম হয়েছে মার্শাল ‘লর আঁতুড়ঘরে।’

তিনি সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, মিলিটারি ডিক্টেটর (সামরিক একনায়ক) জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে সে ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করেছিল।

তিনি বলেন, বিএনপি ১৫ ও ২১ আগস্টসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অপরাজনীতির সব উপাদানে ঠাসা বিএনপির রাজনীতি।

মুখোশের আড়ালে তাদের দেশবিরোধী ও জনবিরোধী লুকানো মুখচ্ছবি দেশ ও জনগণের কাছে এখন স্পষ্ট বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930