ব্রেকিং নিউজঃ

আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সংশয়ে তালেবান

আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা নিয়ে সংশয় প্রকাশ করেছে দেশটির উগ্রবাদী সংগঠন তালেবান।

সংগঠনটির দাবি, এর আগেও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং সেগুলো কার্যকরি হয়নি। দেশটিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্চ মাসের প্রথম দিকে মার্কিন সরকার এই প্রস্তাব দেয়। এতে বলা হয়, আফগানিস্তানের বর্তমান সরকারের স্থানে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হবে।

এরপর স¤পাদন করা হবে দেশের নতুন সংবিধান। এই সংবিধানের ভিত্তিতে পরে নির্বাচন আয়োজিত হবে এবং তার ভিত্তিতে নতুন সরকার গঠিত হবে আফগানিস্তানে।

এরমধ্যে পর্যবেক্ষণ করা হবে তালেবান জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক পথে হাটছে কিনা।

দেশটির পার্লামেন্টে সিদ্ধান্ত নেয়া হবে, এই সরকারে তালেবানের কোনো প্রতিনিধি থাকবে নাকি নির্বাচনের আগ পর্যন্ত সংগঠনটিকে রাজনীতি থেকে সরিয়ে রাখা হবে।

এমন অবস্থায় পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেছে তালেবান।

সংগঠনটির মুখপাত্র মুহাম্মদ নাইম আল-জাজিরাকে জানিয়েছে, তালেবান এই অন্তর্বর্তীকালীন সরকারে বিশ্বাস করে না।

তারা দেশের আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে না। নাইম আরো জানায়, গত ৪০ বছরের আফগানিস্তানের দিকে দেখা উচিৎ।

এখানে শুধু যুদ্ধই হয়েছে। যুক্তরাষ্ট্রের কথিত আগ্রাসনের পর এখানে অনেক অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু কোনোটিই দেশের সমস্যা দূর করতে পারেনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930