ব্রেকিং নিউজঃ

মধ্যরাতে গুজবে কেঁপে উঠল মাধবপুর

মধ্যরাতে কেঁপে উঠল হবিগঞ্জের মাধবপুর উপজেলা। দেওয়া হলো মাইকে আযান, বাজানো হলো শঙ্খ, গাওয়া হলো কীর্তন। ঘুমে অচেতন মানুষগুলো কিছু বুঝে ওঠার আগেই হতভম্ব। ছুটলেন দিকব্দিক। ছড়িয়ে পড়লো নানান গুজব।

কেউ বললেন করোনা ভাইরাস আসছে, কেউ বললেন ভূমিকম্প হবে, কেউবা বলছেন আকাশ থেকে পাথর পড়বে। কেউ কেউ বলে বেড়ালেন আকাশ একদিকে নেমে যাবে, পৃথিবী আজই ধ্বংস হবে। এরই মধ্যে একজোট মানুষ বেড়িয়ে পড়লেন মিছিলে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভয়াবহ এমন সব বিভ্রাট তথ্যের তাণ্ডব চলল রাত ১০টা থেকে ১টা পর্যন্ত। জল যখন বেশি দূর আর গড়ালো না তখন অনেকের সহজ স্বীকারোক্তি- যা হবার হয়ে গেছে।

তবে ওই এলাকার সচেতন অনেকেই এসবের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, গুজব রটনাকারীদের শনাক্ত করতে কাজ চলছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930