ব্রেকিং নিউজঃ

বড় দলে ভাইয়ে-ভাইয়ে ঠেলাঠেলি থাকে: রেলমন্ত্রী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কোন্দলকে বড় দলের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, বড় দলে ভাইয়ে-ভাইয়ে, বৌয়ে-বৌয়ে, চাচা-ভাতিজাতেও ঠেলাঠেলি হয়, এটা বড় কিছু নয়।

খোঁজ নিয়ে দেখেন সব দলের মধ্যেই ঠেলাঠেলি আছে।

শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রহনপুর দিয়ে যাতে অদূর ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী পরিবহন করা যায় সেই বিষয়টি দেখতে আজকে এখানে এসেছি।

এ পথ দিয়ে যাত্রীবাহী ট্রেন আনা-নেয়া করার লক্ষ্য রয়েছে। এক্ষেত্রে যেমন আমাদের চাহিদা আছে, তেমনি ভারতেরও আগ্রহ আছে।

এজন্য রাজশাহী থেকে আব্দুল্লাহপুর, ঈশ্বরদী থেকে জয়দেবপুর, খুলনা থেকে দর্শনা পর্যন্ত এবং ভবিষ্যতে রাজশাহী থেকে আমনুরা পর্যন্ত ডাবল রেললাইন করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, গত বছরের মতো এবারও চলতি মৌসুমে আম, কৃষিপণ্য, শাকসবজি ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পরিবহনের জন্য বিশেষ ট্রেন চলাচল করবে।

এর আগে মন্ত্রী রাজশাহী থেকে বিশেষ ট্রেনযোগে রহনপুর রেলস্টেশনে এসে পৌঁছলে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রীকে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহা. জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930