ব্রেকিং নিউজঃ

নিজ গ্রামে পৌঁছেছে এমপি মাহমুদুস সামাদের মরদেহ

সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীর মরদেহ তার নিজ উপজেলা ফেঞ্চুগঞ্জে পৌঁছেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে স্থানীয় সার কারখানা মাঠে এসে পৌঁছায় তার মরদেহ।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও  সংসদ সদস্যের পরিবারের সদস্যরা তার লাশ গ্রহণ করেন।

এরপর সেখান থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বিকাল ৪টা পর্যন্ত সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

বিকাল ৫টায় কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা হওযার কথা রয়েছে।

পরে তার বাড়ির মসজিদের সঙ্গে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাঠফন করা হবে।

গত রোববার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার তার করোনা সংক্রমণ ধরা পড়ে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাহমুদুস সামাদ চৌধুরী গত ১০ ফেব্রুয়ারি সংসদ ভবনে করোনার টিকা নেন।

সিলেট ৩ আসন থেকে গত তিন মেয়াদে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930