ব্রেকিং নিউজঃ

জাতির পিতার অনুষ্ঠানে কেউ ডিস্টার্ব করবে বলে মনে করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা সফরে আসবেন দক্ষিণ এশিয়ার চার শীর্ষ নেতা। তাদের আসাকে কেন্দ্র করে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বিষয়ে আমাদের কাছে কোনও গোপন সংবাদ নেই। এই ধরনের পরিস্থিতি হবে কিনা আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। আমরা মনে করি সবাই বাংলাদেশকে ভালোবাসে, জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবাসে।

আমাদের জাতির পিতার উৎসব অনুষ্ঠানে কেউ ডিস্টার্ব করবে বলে আমরা মনে করছি না। তারপরও এটা গণতান্ত্রিক দেশ। সবার বাকস্বাধীনতা রয়েছে। কে কী বললো, অনেক সময় অনেকে অনেক কিছুই বলে থাকেন। যার কোনও অর্থ হয় না। আমি মনে করি এ ধরনের কোনও পরিস্থিতি হবে না। জাতির পিতার উৎসব অনুষ্ঠান করার জন্য আমরা সবার সহযোগিতা চাই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ১০ দিনব্যাপী অনুষ্ঠানে আগত রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিদেশি অতিথিদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় প্যারেড স্কয়ারে নিরাপত্তা ব্যবস্থা সমন্বয়ের জন্য একটি কন্ট্রোল রুম থাকবে।

তিনি জানান, এসময় অনুষ্ঠানস্থল, অতিথিদের যাতায়াত, হোটেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ৯৯৯ এর মাধ্যমে জরুরি সেবা দেওয়া হবে।

রাজধানীসহ বিভিন্ন জেলায় বছরব্যাপী যেসব অনুষ্ঠান হবে, সেসব স্থানেও নিরাপত্তা নিশ্চিত করা হবে। করোনা সংক্রমণ রোধে সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করছি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে এখন পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধানদের আসার কথা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930