ব্রেকিং নিউজঃ

সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছেন ড. কামাল

বিভিন্ন ইস্যু নিয়ে রাজনীতির মাঠে নেমে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চান বলে জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, আমরা যারা গণফোরাম করে যাচ্ছি আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।

আমরা জনগণের ঐক্যের ওপর ভরসা করে মাঠে আছি এবং  মানুষের মধ্যে ঐক্যমত অনেকটা গড়ে উঠেছে।

আমরা চাচ্ছি জনগণকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে, যাতে তারা বাধ্য হয় যেসব অনুচিত কাজ করছে সেটা থেকে সরে দাঁড়াতে।

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে ড. কামাল হোসেন বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তে ও দুই লাখ নির্যাতিত মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ নতজানু নীতি গ্রহণ করেছে।

আজ গণতন্ত্র ও আইনের শাসনের পরিবর্তে দুর্নীতি ও দুঃশাসনের স্বর্গ রাজ্য গড়ে উঠেছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকেছে।

সামনে অগ্রসর হওয়া ছাড়া জনগণের আর কোনো বিকল্প নাই। এই রাজনৈতিক অব্যবস্থাপনা ও অর্থনৈতিক লুণ্ঠনের বিরুদ্ধে নীতি ও আদর্শের ভিত্তিতে জনগণকে ঐক্য হতে হবে।

তিনি বলেন, চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ‘দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত অশুভ সিন্ডিকেট’ দায়ী দাবি করে ড. কামাল হোসেন বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শের ভিত্তিতে গণফোরাম জনগণকে ঐক্যবদ্ধ করতে আগামী রমজান মাসে সারা দেশে গণসংযোগ শুরু করবে।

আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে ১৯৯২ সালের জুন মাসে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণতান্ত্রিক ফোরাম নামে একটি সংসগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এরপর ১৯৯৩ সালের ২৯ আগস্ট গণফোরাম নামে দল গঠন করা হয়।

দলটির প্রথম কমিটিতে ড. কামাল হোসেন সভাপতি এবং সাইফউদ্দিন আহম্মেদ মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930