ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মর্যাদার আসনে উন্নীত করেছেন: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীতে মর্যাদার আসনে উন্নীত করেছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে উন্নয়ন করে দেশকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন।

আজ সারা পৃথিবী শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করে। তার নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।

কৃষিমন্ত্রী শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে ‘নারীর ক্ষমতায়নে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ কর্মসূচির আওতায় ধনবাড়ী উপজেলার চারটি ভেন্যুতে মোট ৪০০ নারী তথ্যপ্রযুক্তি বিষয়ে দু’মাসব্যাপী প্রশিক্ষণ পাবেন।

কৃষিমন্ত্রী বলেন, এ সরকারের আমলে দেশে নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী।

তিনি ১৭ কোটি মানুষকে অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। দেশের বিরোধীদলের নেত্রী, স্পিকারসহ অনেক শীর্ষপদে নারীরা আজ অধিষ্ঠিত।

তবে কয়েকজন নারীর ক্ষমতায়ন হলেই হবে না। ১৭ কোটি মানুষের অর্ধেক যে নারী- প্রায় সাড়ে ৮ কোটি নারীর ক্ষমতায়ন করতে হবে।

সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচি তারই অংশ।

এর মাধ্যমে নারীরা নিজেদের স্বনির্ভর ও দক্ষ হিসাবে গড়ে তুলে দেশ গঠন ও উন্নয়নে অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা।

ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শহিদুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031