ব্রেকিং নিউজঃ

ডিজিটাল নিরাপত্তা আইন কিছুদিনের মধ্যেই সংশোধন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: কিছুদিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  শুক্রবার (৫ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, কিছুদিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে।

এ সময় স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই যদি শেখ হাসিনার সাথে থাকেন তাহলে  বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে।আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের  অর্থনৈতিক চিত্র বদলে গেছে।বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর)আবু সাঈদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। শতাধিক সংগঠন ও ব্যক্তি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930