ব্রেকিং নিউজঃ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় এসে পৌছেন।  বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ঢাকায় আসেন।

বিশেষ উড়োজাহাজে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু-তে পৌঁছার পর তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মূলত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত করতে ঢাকায় এলেন জয়শঙ্কর।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে ২৬ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদির।

ঢাকা সফরের শুরুতে এস জয়শঙ্কর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

দুপুরের পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এস জয়শঙ্কর।

বিকালে ভারতীয় হাইকমিশনে নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে এস জয়শঙ্কর মতবিনিময় করবেন।
সন্ধ্যায় তিনি দিল্লি ফিরে যাবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930