ব্রেকিং নিউজঃ

প্রথম দফায় ভ্যাকসিন দেয়া হবে জুন-জুলাই পর্যন্ত : স্বাস্থ্যমন্ত্রী

ভবিষতে করোনার যে টিকা আসবে সেটাও সরকার বিনামূল্যে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (৩ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রথম দফায় জুন-জুলাই মাস পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এরপর ডিসেম্বর পর্যন্ত আলোচনা করা হবে কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে। জুন-জুলাই মাস পর্যন্ত আশা করি আমাদের যে অর্ডার আছে এবং কো-ভ্যাক্স থেকে পাব সেটি মিলে ৪ কোটি ডোজ টিকা হাতে থাকবে।

তিনি বলেন, প্রায় এক মাস ভ্যাকসিন আমরা দিয়েছি, ভ্যাকসিনের কার্যকম একমাস হয়ে গেছে। আর সেটা সফলতার সঙ্গে দেওয়া হয়েছে। এ সফলতার জন্য প্রধানমন্ত্রীকে প্রথমে ধন্যবাদ জানাই। তার নিবিড় তত্ত্বাবধানে আমরা কাজ করেছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে মাঠপর্যায়ে যারা আছেন সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানাই। ভ্যাকসিনের এ প্রোগামে দেশবাসী সন্তুষ্ট। অনেক সুমান পেয়েছি আর আমরা এ সুনামটি ধরে রাখতে চাই। ৩৩ লাখের বেশি যাদের ভ্যাকসিন দেওয়া আছে তাদের প্রত্যেকে সুস্থ আছেন। কোনো জায়গাতে কোনো অঘটন ঘটেনি।

স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে সেজন্য তাদের ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। নির্দিষ্ট সময়ে তারা সেটি পেয়ে যাবেন বলেও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দ্বিতীয় ডোজ হাতে রেখে পরিকল্পনা করছে সরকার। ভ্যাকসিন খাতে সাড়ে ৩ হাজার মিলিয়ন ডলার ঋণ দিতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংস্থা। কো-ভ্যাক্স অ্যাস্ট্রোজোনিকার ১ কোটি ৯ লাখ ভ্যাকসিন দেবে বাংলাদেশকে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930