ব্রেকিং নিউজঃ

পাকিস্তানে দেখা মিলল নতুন ঐশ্বরিয়ার, নেট দুনিয়ায় তোলপাড়

দেখে বুঝে ওঠার কোন উপায় নেই। এক ঝলক দেখলে মনে হবে আপনি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখছেন। কিন্তু একটু খেয়াল করলে বুঝবেন না তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া নন, এমনকি কোনো ভারতীয় নারীও নন। তিনি পাকিস্তানের ‘বিউটি ব্লগার’ আমনা ইমরান।

আর এই আমনা ইমরানকে দেখে চমকে গিয়েছিলেন নেটাগরিকরা। সেই সঙ্গে ভাইরাল হয়ে যায় আমনার ছবি। মিশ্র প্রতিক্রিয়ায় ভর্তি হয়ে যায় আমনার ছবিগুলির কমেন্ট বক্স। কেউ কেউ আমনার দিকে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন।

দাবি জানাচ্ছেন, ঐশ্বরিয়াকে নকল করার চেষ্টা করছেন তিনি। কেউ আবার তাকে ঐশ্বরিয়ার চাইতেও সুন্দর বলছেন। তবে ঐশ্বরিয়াকে নকল করার দাবি সত্যি প্রমানিত হয় আমনার নেট-পাড়া ঘুরলে। আমনা আসলেও ঐশ্বরিয়াকে অনুসরণ করেন। সাদা ওভারকোট পরে একটি ছবি পোস্ট করেছেন আমনা।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় ‘বুলেয়া’ গানটিতে ঐশ্বরিয়া ঠিক যেমনটি সেজেছিলেন, তেমনই লাগছে তাকে। এছাড়াও ঐশ্বরিয়া রাইয়ের ‘মহব্বতে’ সিনেমার একটি গানে ঠোঁট মিলিয়ে রিল ভিডিও করেছেন আমনা।

এর আগেও ঐশ্বরিয়ার মত আর এক অভিনেত্রীকে দেখা গিয়েছিল বলিউডে। সালমানের বিপরীতে ‘লাকি, নো টাইম ফর লাভ’ সিনেমায় অভিনয় করেছিলেন ঐশ্বরিয়ার মতোন দেখতে স্নেহা উলাল। এখন নেট মাধ্যমের যুগে এক চেহারার দু’টি মানুষকে খুঁজে পেতে খুব একটা কসরত করতে হয় না।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই তার মতো দেখতে এক যুবকের (সচিন তিওয়ারি) খোঁজ পেয়েছিলেন নেটাগরিকরা। সচিনের একাধিক টিকটক ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। সেভাবেই এবার সামনে এলেন ঐশ্বরিয়ার মতো দেখতে আমনা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930