ব্রেকিং নিউজঃ

কারাগারে নির্যাতন চালিয়ে মুশতাককে হত্যা করা হয়েছে : মির্জা ফখরুল

কারাগারে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে লেখক মুশতাককে এমন অভিযোগ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা স্বাধীনভাবে গণমাধ্যমে জনগণের মতামত প্রকাশ করতে চায় তাদের জীবনে নেমে এসছে ভয়ঙ্কর দুর্বিষহ পরিণতি।

তাদেরকে গুমের শিকার হতে হচ্ছে, নয়ত সরকারি হেফাজতে কারা অভ্যন্তরে প্রাণ দিতে হচ্ছে। তার সর্বশেষ উদাহরণ লেখক মুশতাক।

লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে বিএনপি মহাসচিব আরো বলেন, কারাগারে হত্যার শিকার মুশতাক লুটপাটকারী, কালোবাজারি, সন্ত্রাসী কিংবা ডাকাত ছিলেন না।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র মুশতাক আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছেন।

লেখক মুশতাক আহমেদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের তরুণ সমাজ বর্তমান সরকারের অপশাসনের বিরুদ্ধে জেগে উঠবে। মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতাসহ সুশাসন এবং আইনের শাসন ফিরে আসবে।

মুশতাক আহমেদ একজন সৎ ও সাহসী মানুষ ছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, মুশতাক আহমেদ চিরদিন অধিকার বঞ্চিত মানুষের নিকট প্রেরণা হয়ে থাকবেন। তিনি দেশবাসীর প্রার্থনা, চেতনা ও অনুভবে চিরদিনের জন্য বিরাজ করবেন।

বর্তমান সরকারের বিরুদ্ধে সঠিক সমালোচনা করা হলেও তারা আতঙ্কিত হয়ে উঠে ফখরুল বলেন, রাষ্ট্রীয় সকল কাঠামোকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। ‌

একদলীয় কর্তৃত্ববাদী শাসনের সকল বৈশিষ্ট্য এখন দৃশ্যমান। মাফিয়াদের অভায়ারণ্য হয়ে উঠেছে রাষ্ট্র।

বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাবন্দি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মুক্তির দাবি করেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গত বছরের মে মাসে গ্রেপ্তার হন লেখক মুশতাক আহমেদ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কারাবন্দি অবস্থায় তার মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031