এবার কানাডা-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা মিয়ানমারের ওপর
মিয়ানমারের বিতর্কিত সামরিক সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
এবার ‘গণতন্ত্র রক্ষায়’ একই পথে হাঁটল কানাডা ও যুক্তরাজ্য।
অভ্যুত্থানে জড়িত মিয়ানমার সেনাবাহিনীর নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তারাও।
খবর রয়টার্সের রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের দায়ে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইংসহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তার ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা
ছিল যুক্তরাজ্যের।বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা মিয়ানমারে সেনা অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তিন জেনারেলের সম্পত্তি বাজেয়াপ্ত ও ভ্রমণ নিষিদ্ধ করছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, যুক্তরাজ্যের পাশাপাশি তাদের মিত্র দেশগুলোরও মিয়ানমারের লোকদের সুবিচার পেতে সাহায্য করা উচিত।
এদিন কানাডাও ঘোষণা দিয়েছে, তারা জান্তা সরকারের প্রধান মিন অং হ্লেইংসহ মিয়ানমারের নয়জন শীর্ষ সেনা কর্মকর্তার ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে।
