ব্রেকিং নিউজঃ

‘কাদের মির্জার চামড়া দিয়ে জুতা বানানো হবে’

আবদুল কাদের মির্জা আগুনে হাত দিয়েছে। হাত পুড়ে যাবে। অহংকার বেশী দিন টিকেনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্দেশ দিলে কাদের মির্জার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ে দেওয়া হবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর দাগনভূঞা এলাকায় কাদের মির্জাকে দল থেকে বহিষ্কার ও মেয়র পদ থেকে অপসারণ দাবিতে করা প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

প্রতিবাদ সমাবেশের আয়োজন করে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ।

সভাস্থলের অদূরেই বসুরহাট পৌরসভা এলাকায় মির্জা কাদের ও তার প্রতিপক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে নোয়াখালী জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে ফেনীর দাগনভূঞা এলাকা বা সমাবেশ এলাকা ১৪৪ ধারা জারি এলাকার বাইরে ছিল।

সমাবেশে বক্তারা বলেন, কাদের মির্জা আমেরিকায় গিয়ে বিএনপি-জামায়াতের সাথে মিটিং করেছে। তারেক জিয়ার সাথে মিটিং করেছে। দিনের পর দিন নেশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল বকছেন।

আওয়ামী লীগের মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে সারাক্ষণ মিথ্যাচার করছে। বসুরহাট পৌরসভায় বসে আওয়ামী লীগকে ধ্বংস করছে। আগামী নির্বাচনে সে বিএনপি থেকে নির্বাচন করবে।

সে কোম্পানীগঞ্জের একজন কুলাঙ্গার। কাদের মির্জা একজন চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকাসক্ত ও দুশ্চরিত্রবান ও বেসামাল লোক। শেখ হাসিনা তাকে মাফ করলেই তবে ফেনীবাসী তাকে ক্ষমা করতে পারে।

কোম্পানীগঞ্জের মানুষ অনেক আশা ভরসা নিয়ে কাদের মির্জাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিল উল্লেখ করে সমাবেশে বলা হয়, মির্জার লোকজন কোম্পানীগঞ্জে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকে খুন করেছে। সাংবাদিক বুরহানকে হত্যা করেছে। আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে মাধধর নির্যাতন করে এলাকা ছাড়া করেছে।

বক্তারা কাদের মির্জাকে একজন পাগল ও উম্মাদ অখ্যায়িত করে তাকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানোর আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031