ব্রেকিং নিউজঃ

বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২৪ মে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ২৪ মে থেকে দেশে সকল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। পাশাপাশি ১৭ মে থেকে খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সকল হল গুলো।

সোমবার (২২ ফেব্রুয়ারি) জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় তিনি আরো বলেন, হল খোলার পর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের করোনার টিকা প্রদান করা হবে। এখন যারা হলে অবস্থান করছেন তাদেরকে দ্রুত হল ছাড়ার নির্দেশ দিয়েছেন।

সরকারি এই নির্দেশনা  সরকারি, বেসরকারি এবং প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কার্যকর হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি আসতে থাকে। এ নিয়ে আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন।

সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। সবশেষ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা জোর করে হলে ঢুকে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা কিছু হলের রুমে ঢুকে পড়েছেন, আর একদল শিক্ষার্থী হল মাঠে ক্রিকেট খেলা শুরু করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হলের একাধিক শিক্ষার্থী বলেন, দীর্ঘ এক বছর আমাদের হল বন্ধ। আমরা আর বাড়িতে থাকতে পারছি না। তাই জোর করে উঠেছি এবং এখন থেকে হলে অবস্থান করব।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31