ব্রেকিং নিউজঃ

পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের স্বতন্ত্র এমপি শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এরআগে গত ২৮ জানুয়ারি মানবপাচার, অবৈধ টাকা পাচার এবং ঘুষ লেনদেনের অভিযোগে পাপুলের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত।একইসঙ্গে তাকে ৫৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

কারাদণ্ডের পর পাপুলের সংসদ সদস্য পদ থাকা না থাকা নিয়ে প্রশ্ন দেখা দেয়।গত ১৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, কুয়েত সরকার থেকে আমরা পাপুলের রায়ের কপি পেয়েছি।

এটা ৬১ পৃষ্ঠার রায়। এই রায়ের কপি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদকে দিয়েছি। পাপুলের বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেওয়া হবে, সেটা পার্লামেন্ট ঠিক করবে।

জানা যায়, কুয়েত থেকে আসা রায়ের কপি পর্যালচনা করে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সিদ্ধান্তে পাপুলের সংসদ সদস্য পদ কেড়ে নেয়া হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে সংসদ সচিবালয়ে স্পিকার সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, মানব ও অর্থ পাচারের অভিযোগে গত বছর ৬ জুন পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। তিনি তারপর থেকেই সে দেশের কারাগারে আটক ছিলেন। ৬ মাস বিচার প্রক্রিয়া শেষে তাকে ওই সাজা দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31