ব্রেকিং নিউজঃ

ওমানে ৫ বাংলাদেশি নিহত, সন্দ্বীপের ঘরে ঘরে শোক

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার বাংলাদেশি।

তারা সবাই সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় সন্দ্বীপের আহত-নিহতদের ঘরে ঘরে চলছে শোকের মাতম।

শনিবার দেশটির দুখোম শহরে স্থানীয় সময় ভোর ৬ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিনহাজ, ফারুক, মামুন, রুবেল এবং মিলাদ।  বিষয়টি নিশ্চিত করেছে মাস্কটে বাংলাদেশ দূতাবাস।

রোববার বিকালে নিহত মিনহাজের (২২) বাড়িতে গিয়ে দেখা গেছে, আত্মীয় স্বজনদের কান্নার রোল।

বড় ছেলেকে হারিয়ে মিনহাজের মা মূর্চ্ছা যাচ্ছেন বার বার, তাকে অন্যরা শান্তনা দিয়েও কান্না থামাতে পারছেন না।

মিনহাজের চাচা মো. মনির  জানান, গত দেড় বছর আগে মিনহাজের বাবা আবুধাবি প্রবাসী মো. বেলাল তার ছেলেকে ফিশিং-এর কাজ নিয়ে ওমানে পাঠান।

আশা ছিল ছেলে বাড়িতে ছুটিতে আসলে বিয়ে করিয়ে ঘরে বউ তুলবেন। তাদের সে আশার পূরণ হলো না-একথা বলেই মিনহাজের জেঠা কান্নায় ভেঙ্গে পড়েন। মিনহাজের মা ছাড়াও তার দুটি ছোট ভাই ও একটি বোন আছে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ওমানের সড়ক দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে থাকা ১০ বাংলাদেশির ৯ জনই সন্দ্বীপের। অপরজন ফেনীর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31