ব্রেকিং নিউজঃ

সিডিবিএল ও সিসিবিএর সঙ্গে ডিএসই টাওয়ারের অফিস ভাড়া চুক্তি

নিকুঞ্জস্থ ডিএসই টাওয়ার ৬ লাখ ৫০ হাজার বর্গফুট আয়তনের ১৩ তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন৷ যেখানে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সকল ধরনের সেবা৷

ইতোমধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্রোকারেজ হাউজ এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসের সমন্বয়ে এ ভবনটি একটি অর্থনৈতিক হাবে পরিণত হয়েছে৷

রোববার (৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে পুঁজিবাজার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) লেভেল-৫ এ ১২,৮৬৫ স্কয়ারফিট এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর একই লেভেলে ১৭,৫৮৫ স্কয়ারফিট অফিস স্পেস ভাড়ার চুক্তি স্বাক্ষরিত হয়৷

সিডিবিএল’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল মতিন পাটওয়ারী এবং সিসিবিএল’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল মতিন পাটওয়ারী৷

এসময় উপস্থিত ছিলেন সিসিবিএল’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আ স ম খায়রুজ্জামান, আইটি ইনচার্জ (সিটিও) মো. ইমাম হোসেন, কোম্পানি সচিব অনন্ত কুমার সাহা এবং সিডিবিএল এর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ইন্সপেকশন ও কম্পপ্লয়েন্স এর প্রধান কে এম ছাবিরুল ইসলাম।

এ ছাড়াও ডিএসই’র পক্ষে উপস্থিত ছিলেন ডিএসই’র মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান৷

কেন্দ্রীয় শীতাতাপ নিয়ন্ত্রিত ডিএসই বহুতল ভবনটির লেভেল ০১-এ, বঙ্গবন্ধুর মুরাল, স্কাল্পচার, মুজিব কর্ণার, মিউজিয়াম, মিডিয়া সেন্টার এবং লিস্টিং হল সহ ১৩টি ফ্লোর এবং তিনটি বেজমেন্ট রয়েছে। প্রতিটি ফ্লোরের আয়তন ৪২ হাজার বর্গফুট।

তিনটি বেসমেন্টে ৩৯৮টি গাড়ি পার্কিং এর সুবিধা, আধুনিক ট্রেনিং একাডেমি, অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা এবং আধুনিক ও শক্তিশালী জেনারেটরসহ ১৩টি লিফট রয়েছে৷ এছাড়াও ভাড়ার ভিত্তিতে ডিএসই টাওয়ারের একাডেমি প্রাঙ্গণ এবং মাল্টি-পারপাস হল ব্যবহার, ডিএসই লাউঞ্জ এবং জিমনেসিয়াম পেমেন্টের ভিত্তিতে সমস্ত ট্রেকহোল্ডার এবং কর্পোরেট অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে৷

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930