ব্রেকিং নিউজঃ

আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন, তীব্র নিন্দা জানিয়েছে সেনা সদর দপ্তর

কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনকে ভ্রান্ত ও ভিত্তিহীন বলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনা সদর দপ্তর।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে।

তাদের মধ্যে ওই প্রতিবেদনে ডেভিড বার্গম্যান দেখা গেছে, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত; আরো দেখা গেছে জুলকার নাইন শায়ের খান সামিকে, যিনি মাদক গ্রহণের দায়ে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে বহিষ্কার হয়েছিলেন; এ ছাড়া তাসনিম খলিল রয়েছেন ওই প্রতিবেদনে, যিনি অখ্যাত নেত্রনিউজের সম্পাদক।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আল-জাজিরার মতো একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কীভাবে এমন অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে নিয়ে কাজ করে তা স্পষ্ট নয়।

এ ছাড়া ওই ভিডিওতে বিভিন্ন অফিসিয়াল, সামাজিক এবং ব্যক্তিগত অনুষ্ঠানের ছবি প্রযুক্তির মাধ্যমে এডিট করে একসঙ্গে করে দেখানো হয়েছে।

একইসঙ্গে ইসরায়েল থেকে বাংলাদেশ সেনাবাহিনী মোবাইল ইন্টারসেপ্টর ডিভাইস কিনেছে এমন মিথ্যা তথ্যের ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রকৃত ঘটনা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য হাঙ্গেরি থেকে ওই ডিভাইস কেনা হয়। যেহেতু ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো

কূটনৈতিক সম্পর্ক নেই, তাই সেখান থেকে বাংলাদেশের সেনাবাহিনীর কোনো কিছু কেনার সুযোগও নেই।

এতে বলা হয়, দেশের বিকাশ ও বিকাশের পথে বাধা সৃষ্টির লক্ষ্যে প্রতিবেদককে বিভিন্ন সরকারি সংস্থাগুলির মধ্যে সম্প্রীতি ভঙ্গ করার একটি গোষ্ঠীর প্রয়াস হিসাবে বিবেচনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী চেইন অব কমান্ডের অধীনে সবচেয়ে সুশৃঙ্খল এবং সংবিধান ও সরকারের অনুগত।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বাংলাদেশ সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং থাকবে এবং আমাদের প্রিয় মাতৃভূমির দেশ গঠনের প্রয়াসে অবদান রাখবে বলেও এতে উল্লেখ করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31