ব্রেকিং নিউজঃ

দেশব্যাপী চলছে অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নারকীয় উৎসব: মিজা ফখরুল

‘আওয়ামী ভয়াবহ দুঃশাসন’ থেকে নিস্তার লাভে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার গণবিরোধী ও জনবিচ্ছিন্ন।

বিরোধী দল ও মতের মানুষসহ সাধারণ মানুষের আজ কোথাও যেন কোনো নিরাপত্তা নেই।

তিনি বলেছেন, ‘বর্তমান অবৈধ সরকারের শাসনামলে দেশব্যাপী চলছে অন্যায়, অবিচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নারকীয় উৎসব।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গত ২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বার ভবনে প্রবেশ করে আইনজীবী ও সাংবাদিকদের ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে।

এতে অনেকে আহত হন। এ ঘটনাকে কাপুরুষোচিত ও সুপরিকল্পিত আখ্যা দিয়ে  নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দেশে আইন-কানুনের ন্যূনতম চিহ্ন নেই বলেই শুধু বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীরাই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হচ্ছে না, আইনজীবী ও সাংবাদিকদেরও এই পৈশাচিক হামলা থেকে রেহাই দেয়া হচ্ছে না।

তিনি বলেন, এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সবকিছু দেখেও না দেখার কৌশল অবলম্বন করছে।

এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে না।

ফলে সন্ত্রাসীরা আরও বীরদর্পে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে এক ভয়ানক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031