ব্রেকিং নিউজঃ

বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ ১৫ ফেব্রুয়ারি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা আগামী ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

মঙ্গলবার গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ের প্রতিবেদন আসলেই আমরা বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করব।

আমরা আশা করছি, আগামী ১৫ ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশ করতে পারব।

তবে খসড়া তালিকায় কতজন বীর মুক্তিযোদ্ধা আছেন- সেটি এখনই বলতে পারছেন না জানিয়ে মোজাম্মেল হক বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশের লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি।

উল্লেখ্য, সরকার প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে। মুক্তিযুদ্ধমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930