ব্রেকিং নিউজঃ

মিয়ানমারে সেনা অভ্যুত্থান: ভারত পাকিস্থান ও বাংলাদেশের বক্তব্য

প্রতিবেশী দেশ মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া আর সাংবিধানিক পন্থা সমুন্নত থাকার প্রত্যাশা করে বাংলাদেশ।

আর বন্ধুপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশ সে দেশে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায়।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিষয়ে বাংলাদেশ আজ সোমবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় বলেছে, বাংলাদেশ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে। আশা করে যে মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক পন্থা বজায় থাকবে।

রোহিঙ্গাদের স্বতঃপ্রণোদিত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য ওই দেশের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। বাংলাদেশ আশা করে, এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

মিয়ানমারের সামরিক অভ্যুত্থান নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ভারত ও পাকিস্তান।

দেশটির নেত্রী অং সান সু চি এবং তার ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে সোমবার আটক করেছে দেশটির সেনাবাহিনী। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মিয়ানমারের ঘটনাপ্রবাহ সম্পর্কে আমরা অবগত আছি।

আমরা গভীর উদ্বিগ্ন। আমরা আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই সমুন্নত রাখতে হবে বলে বিশ্বাস করি। দেশটির পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজরও রাখছি আমরা।’

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মিয়ানমারের ঘটনাপ্রবাহ সম্পর্কে আমরা অবগত আছি। আমরা গভীর উদ্বিগ্ন।

আমরা আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই সমুন্নত রাখতে হবে বলে বিশ্বাস করি। দেশটির পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজরও রাখছি আমরা।’

অপরদিকে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থান প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আশবাদী যে, দুই পক্ষ গঠনমূলক আলোচনা করবে।

এক বিবৃতিতে পাকিস্তান বলে, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষই নিজেদের সংবরণ করবে, আইনের শাসনকে সমুন্নত রাখবে, গঠনমূলকভাবে আলোচনা করবে, এবং শান্তিপূর্ণ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। ’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930