ব্রেকিং নিউজঃ

বাগেরহাটে হোম কোয়ারেন্টাইনে বিদেশ ফেরত ৫১০ জন

বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাগেরহাটে ফিরে আসা ৩ হাজার ৩০০ জনের মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত মাত্র ৫১০ বিদেশফেরত নাগরিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এসব প্রবাসীদের মধ্যে বাগেরহাট শহরের এক যুবতীকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেসনে রাখা হয়েছে। ৫১০ জনের মধ্যে শরণখোলা উপজেলা হাসপাতালে আইসোলেসন সেন্টারে থাকা একজনসহ সর্বমোট চারজনের কোয়ারেন্টাইনে মেয়াদ শেষে তারা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবীর।

তিনি জানান, জেলায় এখনো হোম কোয়ারেন্টাইনের বাইরে থাকা বিপুল সংখ্যাক বিদেশ ফেরত নাগরিককে হোম কোয়ারেন্টাইনে রাখতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছে।

বিদেশ থেকে আসা প্রবাসীরা যাতে হোম কোয়ারেন্টাইন থেকে বের না হয় সেজন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিসহ গ্রাম পুলিশকেও কাজে লাগানো হয়েছে। দুটি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবন ও ষাটগুম্বজ মসজিদ ছাড়াও বন্ধ করে দেওয়া হয়েছে জেলার সব বেসরকারি পর্যটন কেন্দ্রে।

এখানে যাতে কেউ ঢুকতে না পারে সেজন্য নজরদারী বাড়ানো হয়েছে। গ্রাম পর্যায়েও করোনা হাত থেকে রক্ষায় সচেতনাতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জেলা সদরসহ ৯টি উপজেলার হাসপাতাল ও আইসোলেশন সেন্টার।

এদিকে হোম কোয়ারেন্টাইনে না থাকায় বাগেরহাটের চিতলমারী উপজেলার জিহাদ শেখকে (৪০) দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031