ব্রেকিং নিউজঃ

‘অর্থনৈতিক উন্নয়নে নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে হবে’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‌‘অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দেশে নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরি।’

আজ মঙ্গলবার ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২১’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ কে সামনে রেখে সরকার দূরদর্শী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

ইতোমধ্যে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দেশে নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিতকরণ খুব জরুরি।

বাংলাদেশ কাস্টমস এ লক্ষ্যে আমদানি-রফতানি পণ্যের দ্রুত শুল্কায়ন ও খালাসের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশ্বস্ত করদাতাদের দ্রুত সেবা প্রদান, আমদানি-রপ্তানি সরলীকরণ, কন্টেইনার/কার্গো স্ক্যানিং, বাণিজ্য ও ট্যারিফ উদারীকরণসহ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ), ডাটা এনালাইসিস এবং আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে চোরাচালান এবং জাল জালিয়াতি প্রতিরোধসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।’

তিনি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২১’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31