ব্রেকিং নিউজঃ

গৃহহীনদের ঘর দিয়ে শেখ হাসিনা বিশ্বে নজির গড়েছেন: ভিপি বাদল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কী উপলক্ষে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্যোগে নারায়ণগঞ্জের বন্দরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বন্দরের নবীগঞ্জ এলাকায় দুস্থ ও অসহায় ২০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল।

এ সময় তিনি বলেন, ভূমিহীন ও গৃহহীনদের ঘর এবং জমি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মাসুদ, লাইক আহমেদ সিদ্দিকী, মো. আলমগীর হোসেন, রোমান হোসাইন, রবি মিয়াজি, দেওয়ান আরিফ অপ ও আরজু আহম্মেদ রুবেল এ সময় উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031