ব্রেকিং নিউজঃ

ধর্মঘট প্রত্যাহার, সারা দেশে নৌচলাচল শুরু

রাজধানীর সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন নৌযান শ্রমিকরা।

সোমবার রাতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এর আগে দুই লঞ্চ মাস্টারের জামিন বাতিলের প্রতিবাদে দুপুরে এ ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকরা।

গত বছল চাঁদপুরের হরিনাঘাটে অ্যাডভেঞ্চার-১ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়।

কেউ মারা না গেলেও লঞ্চ দুটি ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়।  এ ঘটনায় মেরিন আদালতে মামলা হয়েছিল।

সেই মামলায় দুই লঞ্চের মাস্টার রুহুল আমিন ও আলমাস জামিনে ছিলেন।

সোমবার তারা মেরিন কোর্টে হাজিরা দিতে গেলে আদালত জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠিয়ে দেন। এর প্রতিবাদেই নৌ শ্রমিকরা কর্মবিরতিতে গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031