ব্রেকিং নিউজঃ

বাইডেন প্রশাসন থেকে বাদ গেল বিজেপি পন্থীরা

জো বাইডেন তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলিতে ১৩ জন মহিলা সহ প্রায় ২০ জন ভারতীয়-আমেরিকানকে মনোনীত করেছেন।

তবে, এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাইডেনের নির্বাচনী প্রচারণায় কাজ করা সোনাল শাহ এবং অমিত জানি সহ হিন্দু্ত্ববাদী বিজেপিপন্থী কিছু ভারতীয়-আমেরিকানকে।

দ্য ট্রিবিউনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওবামা প্রশানে কাজ করার অবিজ্ঘতা সম্পন্ন সোনাল শাহ এবং অমিত জানির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)

এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর সাথে সম্পৃক্ততার কারণে নব নির্বাচিত বাইডেন-কমলা হ্যারিস প্রশাসন থেকে বাদ পড়েছেন তারা।

সোনাল শাহের পিতা বাইডেনের ইউনিটি টাস্কফোর্সে দায়িত্ব পালন করেছেন এবং ওভারসিস ফ্রেন্ড্স অফ বিজেপি-ইউএসএ’র প্রেসিডেন্ট ছিলেন।

তিনি ভারতের হিন্দুত্ববাদী আরএসএস পরিচালিত একাল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।

‘নেম বাইডেন’ প্রচারণার ‘মুসলিম আউটরিচ’ সমন্বয়কারী জানির পরিবারেরও নরেন্দ্র মোদী এবং বিজেপির অন্যান্য নেতাদের সাথে সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

আরএসএস / বিজেপির যোগসূত্রগুলি বাদ দিতে বাইডেন প্রশাসন যাতে পিছপা না হয়, তা নিশ্চিত করার জন্য, ১৯ টি ভারতীয়-আমেরিকান সংস্থা বাইডেনকে চিঠি দিয়ে বলেছে যে, ভারতের উগ্রপন্থী হিন্দু সংগঠনগুলির সাথে সম্পৃক্ত অনেক দক্ষিণ এশীয়-আমেরিকান ব্যক্তি ডেমোক্র্যাটিক পার্টির সাথে যুক্ত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930