ব্রেকিং নিউজঃ

ঘর কোন সরকার দিয়েছে, ভোটের সময় মনে রাখতে হবে: তথ্যমন্ত্রী

মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পাওয়া ব্যক্তিদের উদ্দেশে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আপনারা যারা ঘর পেয়েছেন তারা কখনও চিন্তা করেননি জমিসহ এরকম একটি ঘর পাবে, কিন্তু তারা ঘর পেয়েছেন।

এটি কোন সরকার দিয়েছে সেটি মনে রাখতে হবে। এটি দিয়েছে আওয়ামী লীগ সরকার, নৌকা মার্কার সরকার, এটি দেশের সবধরনের ভোটের সময়ও মনে রাখতে হবে।

ভোটের সময় আসলে অনেক রকমের দল আপনাদের সামনে হাজির হবে, তাদের বলতে হবে কখনো আমাদের খবর নাওনি, বদমাইশরা আবার এসেছো ধোঁকা দিতে, এমন করে তাদের জবাব দিতে হবে বলে যোগ করেন তিনি।

’ শনিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

গৃহহীনদের মধ্যে ঘরের জমির দলিল, খতিয়ান, ডিসিআর ও সনদপত্র হস্তান্তর উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙ্গুনিয়ায় ৬৫টি পরিবারকে ঘর দেওয়া হয়।

হাছান মাহমুদ আরো বলেন, যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না থাকে, এখন যে গৃহহীনরা ঘর পেয়েছে তা অন্যরা ক্ষমতায় এলে কেড়ে নেবে।

নৌকা মার্কার সরকার ক্ষমতায় না থাকলে অন্য কাউকেও এভাবে আর কেউ ঘর করে দেবেনা।

এর আগে সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর জমি ও ঘর প্রদানের মূল অনুষ্ঠান দেখানো হয়।

পরে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31