ব্রেকিং নিউজঃ

রাতের তাপমাত্রা আগামী তিন দিনে বাড়তে পারে

দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী তিনদিনে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

শনিবার রাঙামাটি, শ্রীমঙ্গল এবং পঞ্চগড় অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ডে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪২ মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৯ মিনিটে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31