ব্রেকিং নিউজঃ

মসজিদের মিম্বরে বসে বঙ্গবন্ধুর সমালোচনা করবেন না: সেতুমন্ত্রীর ভাই

ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আপনি জামায়াত করেন। আপনার রাইট আছে।

কিন্তু নিরবে বসি বঙ্গবন্ধুর সমালোচনা করবেন না। মানা হবে না। মসজিদের মিম্বরে বসি সমালোচনা করবেন না।

আমি আল্লাহকে সিজদা দেই। আমি সহানুভূতি আদায়ের চেষ্টা করি।

জোর করি মুসলমান বানানোর চেষ্টা করলে আমার মনে হয় এগুলো করে আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারবেন না। মিম্বারে বসে রাজনীতি করবেন না।

ওয়াজ করে যারা চেয়ে টাকা নেয় তারা প্রকৃত মুসলমান নয়।

সোমবার সকাল ১১টায় স্থানীয় পৌরসভা মিলনায়তনে বসুরহাটের নব নির্বাচিত মেয়র কাদের মির্জা ভোটারদের সাথে নির্বাচনী কুশল বিনিময় সভায় এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, অপরাধীদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে।

আমি ভয় করি একমাত্র আল্লাহকে। আমি একরাম চৌধুরীর বিরুদ্ধে বলেছি। আমি জাতীয় রাজনীতি নিয়ে কথা বলিনি।

সে চাকরি বানিজ্য করে। প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা তাকে খোদা মানে।

প্রশাসনের এ তেল মারা বন্ধ করতে হবে। প্রশাসনের দুর্নীতির বিচারও করতে হবে।

আমি মারা গেছি, আমার বৌকে ভোটে দাঁড় করিয়ে দিতে হবে না হলে আমার ছেলেকে দাঁড় করিয়ে দিতে হবে- এ সংস্কৃতি বন্ধ করতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930