ব্রেকিং নিউজঃ

দেশজুড়ে ফাইভজি কাভারেজ : বিশ্বের প্রথম দেশ

প্রযুক্তির নতুন যুগের সূচনা করেছে বাহরাইন। বিশ্বের প্রথম দেশ, যেখানে আনাচে-কানাচে পৌঁছে গেছে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট ফাইভজি।

জানা গেছে, দেশটির ১৫ লাখ জনসংখ্যার সবাই এখন উচ্চগতির পরিষেবাটি উপভোগ করতে পারছেন। বিশেষজ্ঞরা বলছেন, ফাইভজি নেটওয়ার্কের এ বিস্তৃতি মহামারি-পরবর্তী যুগে জায়ান্ট প্রযুক্তি সংস্থাগুলোকে বিনিয়োগে আকৃষ্ট করবে।

বিগত ১০ বছরে দেশটির টেলিকম সেক্টর ২০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ টানতে সক্ষম হয়েছে।

এ দেশের আইসিটি খাত এখন দেশটির জিডিপির ৩ শতাংশ সরবরাহ করছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি ফাইভজি সংযোগ থাকবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31