বাইডেন প্রশাসনে কাশ্মীরি দুই মুসলিম নারী নিয়োগ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জন্ম নেওয়া দুই কাশ্মীরি-আমেরিকান নারী।
তাঁরা হলেন সামিরা ফাজিলি ও আয়েশা শাহ। জানা গেছে, সামিরা ফাজিলিকে হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের উপপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে অর্থনৈতিক নীতি নির্ধারণের প্রক্রিয়া সমন্বয় করে প্রেসিডেন্টকে মার্কিন অর্থনৈতিক নীতি সম্পর্কে পরামর্শ দেবেন।
ফাজিলি বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশন টিমের অর্থনৈতিক সংস্থার শীর্ষ স্থানীয় কর্মকর্তা।
তিনি এর আগে আটলান্টা ফেডারেল রিজার্ভ ব্যাংকের পরিচালক হিসেবে কাজ করেছেন।
ওবামা-বাইডেন প্রশাসনে ফাজিলি হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সিনিয়র পলিসি উপদেষ্টা এবং দেশীয় অর্থ ও আন্তর্জাতিক বিষয়ক উভয় ক্ষেত্রে মার্কিন ট্রেজারি বিভাগের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
বাইডেন প্রশাসনে বাংলাদেশি জাইন সিদ্দিক এদিকে হোয়াইট হাউসের অফিস অব ডিজিটাল স্ট্র্যাটেজির পার্টনারশিপ ডিরেক্টর পদে কাশ্মীরি-আমেরিকান আয়েশা শাহকে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি ডিজিটাল স্ট্র্যাটেজি ডিরেক্টর রব ফ্লেহার্টির সঙ্গে যৌথভাবে কাজ করবেন।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বেড়ে ওঠা আয়েশা শাহ এর আগে বাইডেন-হ্যারিস ক্যাম্পেইনে ডিজিটাল পার্টনারশিপ টিমের পরিচালক ছিলেন।
তিনি বর্তমানে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের অ্যাডভান্সমেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন।
হোয়াইট হাউসজো বাইডেনকাশ্মীরযুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে কমবয়সী অধ্যাপক বাংলাদেশি বালকবাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণ আইজ্যাক বারী যুক্তরাষ্ট্রে ‘বিস্ময় বালক’ হিসেবে খ্যাতি পেয়েছে।
সে গণিত, পদার্থবিজ্ঞান, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইন ও নিজের লেখা ‘দ্য লাভ’ গ্রন্থের মাধ্যমে বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিত।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বারীকে একজন অধ্যাপক হিসেবে স্বীকৃতি দিয়েছে।
২০১২ সালের ৯ এপ্রিল নিউইয়র্কে জন্ম সুবর্ণের। পিএইচডি স্তরের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হওয়ায় খুব অল্প বয়সেই বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বিশ্বের সবচেয়ে কম বয়সী এ অধ্যাপককে বিশেষ সম্মাননা জানিয়েছেন।
কুমো বলেন, সুবর্ণ এমন একজন ব্যক্তি, যিনি খুব অল্প বয়সেই বিশ্বে ইতিবাচক পার্থক্য তৈরি করেছেন।
গণিত ওপদার্থবিজ্ঞানের মাধ্যমে, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আপনি বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিত।
গণিত ও পদার্থবিজ্ঞানে আপনার অর্জন প্রশংসার যোগ্য। তিনি বলেন, একজন বিজ্ঞানী হিসেবে বিশ্বের বর্তমান ঘটনা সম্পর্কে আপনার বিস্ময়কর সচেতনতা এবং বিশ্ব শান্তি প্রচারের জন্য সেই সচেতনতা ব্যবহার করার ইচ্ছা আমাকে মুগ্ধ করে।
সুবর্ণকেদেওয়া সম্মাননার স্বীকৃতিপত্রে নিউইয়র্ক গভর্নর লিখেছেন, সব নিউইয়র্কবাসীর পক্ষ থেকে আমি আপনার প্রশংসা করছি।
কারণ, ‘দ্য লাভ’ গ্রন্থেয়ের মাধ্যমে আপনি সব ধর্মের মধ্যে সম্প্রীতি এবং সহনশীলতা জাগানোর ক্ষেত্রে অগ্রগতি এনে দিয়েছেন। অভিনন্দন ও অব্যাহত সাফল্য এবং সুখের জন্য শুভকামনা।
গত ১৭ অক্টোবর গভর্নরের পক্ষ থেকে সাড়ে আট বছর বয়সী বিজ্ঞানী সুবর্ণ আইজ্যাক বারীকে স্বীকৃতিপত্রটি দেন অ্যান্ড্রু কুমো। ২০১৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে স্বীকৃতি দেয় বিজ্ঞানী হিসেবে।
নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী দিল্লিতে তাকে বিজ্ঞানী হিসেবে ‘গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড’ দেন।
