ব্রেকিং নিউজঃ

ভোলায় তিন প্রবাসীকে জরিমানা

ভোলার সাত উপজেলায় গত ৩৬ ঘণ্টায় আরও ১১০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে ভোলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের সংখ্যা দাড়িয়েছে ১২৪ জনে।

এছাড়াও হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করায় তিন প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে ভোলা সদরের এক ইতালি প্রবাসীকে পাঁচ হাজার টাকা, চরফ্যাশনের দুই প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহষ্পতিবার সকাল ৮টা পর্যন্ত ভোলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা ছিলো ৪৯ জন। এদের মধ্যে পুরনো ছিলো ১৪ জন ও নতুন করে যুক্ত হয়েছে ৩৫ জন।

এছাড়াও বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত যুক্ত হয়েছে নতুন আরো ৭৫ জন। এখন পর্যন্ত জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর মোট সংখ্যা দাড়িয়েছে ১২৪ জন। এদের মধ্যে ভোলা সদর উপজেলায় ২৬ জন, দৌলতখানে ১৫ জন, বোরহানউদ্দিনে ১৭ জন, তজুমদ্দিনে ০৭জন, লালমোহনে ৩১জন, চরফ্যাশনে ০৩ জন ও মনপুরায় ২৫ জন।

ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী বলেন, মার্চ মাসের এক তারিখ থেকে ভোলায় কুয়েত, ইতালী, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে প্রায় তেরশ প্রবাসী ভোলায় এসেছেন। ভোলায় এখনও কোনো কোরনা আক্রান্ত রোগীর সন্ধ্যান মেলেনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930