ব্রেকিং নিউজঃ

ট্রাম্পের অপমানজনক বিদায়ে ইরানি জনগণ খুশি: প্রেসিডেন্ট রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকায় নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে দেশটির জনগণ ভয়াবহ রকম বিভক্ত হয়ে পড়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম অপমানজনক বিদায়ে ইরানি জনগণের মনে খুশির হাওয়া বইছে। বুধবার (১৩ জানুয়ারি) তেহরানে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রুহানি বলেন, যেদিন ইরানি জনগণ চাপপ্রয়োগ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের বিজয় অনুভব করছে সেই একইদিন আমেরিকার জনগণ তাদের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিশাল ব্যর্থতা ও নিজেদের মধ্যে ভয়াবহ বিভক্তি প্রত্যক্ষ করছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ‘স্বৈরশাসকের’ পতনের ‘অভূতপূর্ব ঘটনা’র সাক্ষী হতে যাচ্ছে।

ট্রাম্প প্রশাসনের অপমানজনক বিদায় প্রমাণ করছে, বলপ্রয়োগ, বর্ণবাদ ও আইন লঙ্ঘনের পরিণতি ভালো হয় না।

হাসান রুহানি বলেন, আমরা শুধুমাত্র আমেরিকার একটি প্রশাসনের পতন দেখছি না বরং একইসঙ্গে ইরানের মতো একটি দেশের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতির করুণ পরিণতি দেখতে পাচ্ছি।

তিনি বলেন, যে ব্যক্তির রাজনৈতিক বোঝাপড়ার অভাব রয়েছে তার হাতে একটি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

আর তার সঙ্গে জুটেছিল এক নির্বোধ পররাষ্ট্রমন্ত্রী এবং একজন অজ্ঞ ও উগ্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

সেই প্রেসিডেন্ট জুয়ার বাজির মতো করে এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে সব সমস্যার সমাধান করার চেষ্টা করেছে।

আর এসব কিছুর পরিণতি আমরা এখন প্রত্যক্ষ করছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930