ব্রেকিং নিউজঃ

নির্বাচনে ইভিএম পদ্ধতিতে কারচুপির কোন সুযোগ নাই : নূরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘নির্বাচনে ইভিএম পদ্ধতিতে কারচুপির কোন সুযোগ নাই।

’ এজন্য তিনি ভোটারদেরকে এর উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে সাভার পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষ্যে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘ইভিএম তো আরও দুই বছর আগে উন্মুক্ত করে দেয়া হয়েছে। আপনারা দেখেন এটা কিভাবে পরিচালিত হয়।

এখানে কারচুপির কোন সুযোগ নাই। নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী রাজনৈতিক দলগুলোর অবস্থান আছে।

আমেরিকাসহ বিভিন্ন দেশেই যারা নির্বাচনে হেরে যায় তারা সহজেই পরাজয় মেনে নিতে চায় না।’

তিনি আরো বলেন, ‘আপনারা ইভিএম এর উপর আস্থা রাখুন। আলোচনায় জানা গেছে নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো, কোন রকমের ঝুঁকি নেই।

কোন হুমকি নেই। তারপরও নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যদি অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হয় সে ক্ষেত্রে নির্বাচন কমিশন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

এছাড়া নির্বাচনে কেউ যদি ফৌজদারী অপরাধ করে থাকে তার বিরুদ্ধে মামলা হবে। তদন্ত হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি বলেন, আমরা সভায় নির্বাচন কেমন হবে এবং করণীয় সম্পর্কে আলোচনা করে জেনেছি যে, নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো আছে।

কোথাও কোন সংঘর্ষের আশঙ্কা নাই। এখানে প্রার্থীদের মধ্যে সহযোগিতা আছে। তাদের আচরণে এবং ব্যবহারে নির্বাচন পরিচালনাকারীরাও সন্তুষ্ট।

এছাড়া ইভিএম পদ্ধতিতে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে বলে আশ্বস্থ করে তিনি বলেন, আগামী ১৬ জানুয়ারী সাভারসহ সারাদেশের ৬১টি পৌরসভার নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

নির্বাচন কমিশনার বলেন, ইতিমধ্যে ইভিএম পদ্ধতিতে নির্বাচনের প্রতি ভোটারদের আগ্রহ বেড়েছে।

গত ৩০ তারিখের নির্বাচনে ৮৫ ভাগ ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেছে যার কৃতিত্ব ভোটারদের।

ইভিএম পদ্ধতিতে এখন পর্যন্ত যেসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে আমলে নেয়ার মতো কোন অভিযোগ নাই।

সিইসি বলেন, নির্বাচনের সময় বহিরাগতদের চলাচলে নিষেধাজ্ঞাসহ অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

আমরা নির্বাচনের কালচার পরিবর্তনের স্বপ্ন দেখছি এবং তা বাস্তবায়নের জন্য ইভিএমকে ব্যবহার করা হচ্ছে। ইভিএম যদি কেউ তুলে নিয়ে যায় সেখানে একটি ভোটও দিতে পারবে না।

কারণ এখানে ফলস ভোট দেয়ার কোন সুযোগ নাই। যার ভোট একমাত্র তিনিই দিতে পারবেন।

তাই ইভিএম কেউ নিয়ে গেলেও কোন কাজ হবেনা কিংবা এর উপর শক্তি প্রয়োগ করেও কিছু করা যাবে না।

এই বিষয়টি যখন ভোটারদের মাথায় ঢুকে যাবে তখন আর কোন বহিরাগতরা ভোট কেন্দ্রে আসবে না এবং কোন সমস্যাও হবে না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930