ভোলার নছিমনের ধাক্কায় সাংবাদিক আহত
ভোলার লালমোহন উপজেলার ডাওরী এলাকায় সড়ক দুর্ঘটনায় আনন্দ টিভি’র ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক এমএ হান্নান আহত হয়েছেন।
গত ১৭ মার্চ মঙ্গলবার দুপুর ১টার দিকে সংবাদ সংগ্রহ করতে লালমোহন থেকে ভোলা সদরের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে আকস্মিকভাবে অপরদিক থেকে আসা একটি নছিমন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মুঠোফোনে আলাপকালে জানান সাংবাদিক মোঃ হান্নান।
এসময় তাঁর সাথে ছিলেন, লালমোহন বিশিষ্ট ব্যবসায়ী মোবাইল লাইফের মালিক হাসান। দুর্ঘটনায় তিনিও আহত হন। তিনি আরও বলেন, দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
এসময় স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
