ব্রেকিং নিউজঃ

কিছু কিছু খাল সরকারও দখল করেছে : স্থানীয় সরকারমন্ত্রী

খাল উদ্ধারে চলমান অবৈধ দখলমুক্ত অভিযানের মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সরকারও দখল করেছে বেশ কিছু খাল।

আজ মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে এ কথা ব

সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা খালগুলো নিয়ে পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খালগুলো হস্তান্তরের পর সেগুলো সংস্কার করে আধুনিক ব্যবস্থাপনার জন্য সিটি করপোরেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।

আগামী দুই দিনের মধ্যে দুই সিটির মেয়রকে নিয়ে আমরা একটি সভা করব। তাদের কর্মপরিকল্পনা সম্পর্কে জানব।

আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কর্মপরিকল্পনা করেছে, সেটা তাদের জানাবো। সমন্বিতভাবে সন্ত্রণালয়ের নেতৃত্বে আমরা সংস্কার কাজগুলো করব।

তিনি আরও বলেন, হাতিরঝিল আমাদের জন্য একটি মডেল হতে পারে।

এটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে দু’পাশে হাঁটার রাস্তা করে জলধারগুলোকে সংরক্ষণ করা এবং মানুষের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ নগর গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখার কাজটি করব।

তুরাগ পাড়ে নতুন শহর নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী জানান, তুরাগ পাড়ে যে শহর গড়ে তোলা হবে সেখানে ৬০ শতাংশের বেশি ওয়াটার বডি থাকবে।

এ লক্ষ্যে একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। তুরাগে এই নগরী নির্মিত হলে সিঙ্গাপুর-থাইল্যান্ডের চেয়েও সুন্দর একটি নগরী হবে।

মশা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মশা ভয়ঙ্কর আকার ধারণ করেছে কিনা জানিনা। তবে এটা বুঝেছি যে ইদানিং মশা দেখা যাচ্ছে।

আমার নিজের বাসায়ও দু’একটা মশা দেখি, যেটা আগে দেখিনি। মশা মারা এবং ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করার জন্য পরিকল্পিত ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। তাতে করে একটা সফলতা অর্জন করেছি, সেটা সবাইকে স্বীকার করতে হবে। মশার প্রাদুর্ভাব নিয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930