ব্রেকিং নিউজঃ

ভোলায় এবার সিআইডির জালে জ্বিনের বাদশা

ভোলা জেলা সিআইডি কর্তৃক জ্বিনের বাদশা মো: রিপন (২৪) গ্রেফতার। ভোলা সিআইডির পুলিশ পরিদর্শক জনাব আজগর আলীর নেতৃত্বে সিআইডি সদস্য মোঃ সাদ্দাম হোসেন ও মো: শাহাবুদ্দীন আসামী রিপন, পিতা আঃ রব সাং-দালাল পুর ৫নং ওয়ার্ড, থানা বোরহানউদ্দীন।

আজ সকাল  সাড়ে ১০ টার সময় ভোলা সামসুদ্দীন মার্কেটে কাজী অফিসের সামনের রাস্তা থেকে জ্বিনের বাদশাকে গ্রেফতার করেছে। আসামী রিপন বোরহানউদ্দিন থানার মামলা নং ১২ তাং ০৯-০১-২০, জি আর নং ১২-২০ মামলার এজাহার ভুক্ত ২ নং আসামী।

রিপন এর প্রতারনার ব্যবহারীত কথীত কষ্টি পাথর স্বর্নের চাবি ও স্বর্নের বল উদ্ধার করেছে সিআইডি। উক্ত মামলার বাদি ফরিদ দালাল জানান যে মামলার ১নং আসামী সবুজ খনকার ও রিপন যার ফু মাধ্যমে বিভিন্ন পদ্ধতি দিয়ে মানুষের রোগ মুক্তি করে। তাহাদের কাছে জ্বিন আছে বলে সবাইকে জানায়।

আমার স্ত্রীর সমস্য দেখা দিলে আসামীদের কাছে চিকিৎসার জন্য নিয়ে গেলে, আমার স্ত্রীকে দেখে বলে যে আমার স্ত্রীর ভাগ্য অনেক ভালো। সে অলৌকিক ভাবে মানিক রতন ও স্বর্ন অলঙ্কার সহ বিভিন্ন মূল্যবান সম্পদের মালিক হবে তাই মেডিসিন তৈরী করার জন্য আমাকে নগদ টাকা দিতে বলে। আমি আসামীর কথা বিশ্বাস করে তাকে বিভিন্ন সময়ে সর্বোমোট ৫৩ লক্ষ টাকা দেই।

সে আমাকে সাতটি সোনালী রং এর বল দিয়ে বলে এগুলো স্বর্নের বল। আরো বলে যে এটা লুকিয়ে রাখতে হবে। এটি কেউ স্পর্স করলে জ্বিনেরা নাকি আমার বড় ধরনের ক্ষতি করবে। ওরা আমাকে আরো বলে আমার বসত ঘরে মাটির নিচ হইতে ধন সম্পদ স্বর্ন অলঙ্কার ও মানিক রতন অলৌকিক ভাবে মাটি বেদ করে উঠবে।

পরে আসামীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে, আমি ব্যর্থ হই ,এমনকী তাদের কোনো হদিস পাওয়া যায় নি। পরে উক্ত কথীত স্বর্নের বল স্পস করে দেখি এটা রং করা রাবারের বল। পরে আমি এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে বোরহানউদ্দিন থানায় মামলা করি। বর্তমানে মামলাটি সিআইডির নিয়ন্ত্রনে আছে।

এব্যাপারে পুলিশ পরির্দশ আজগর আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান যে আমার নেতৃত্বে সিআইডি সদস্য মো: সাদ্দাম হোসেন ও মো: শাহাবুদ্দীন আসামী রিপনকে ১৮ তারিখ সকাল সাড়ে ১০ টার সময় ভোলা সামসুদ্দীন মার্কেট কাজী অফিসের সামনের রাস্তা হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031