ব্রেকিং নিউজঃ

নিজেকে আরও শক্তিশালী করলেন কিম জং উন

সর্বোচ্চ নেতা উত্তর কোরিয়ার কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ তথ্যটি জানিয়েছে।

সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে কিম জং তার মৃত বাবা কিম জং ইলের পদ গ্রহণ করেছেন।

এর ফলে কিমের ক্ষমতা আরও বেশি শক্তিশালী হলো বলেই ধারণা করা হচ্ছে। রবিবার (১০ জানুয়ারি) ওয়ার্কার পার্টির কংগ্রেসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কংগ্রেসে আগামী পাঁচ বছরের জন্য উত্তর কোরিয়ার কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণ করবেন কিম।

কিম জং উনকে সর্বসম্মতিক্রমে দলের সাধারণ সম্পাদক হিসেবে পদোন্নতি দেওয়া হয় বলে জানায় কেসিএনএ।

এই পদকে ‘বিপ্লবের সর্বাধিনায়ক এবং নেতৃত্ব ও একতার কেন্দ্র’ হিসেবে উল্লেখ করে সংস্থাটি।

২০১১ সালে বাবার মৃত্যুর পর রাজতান্ত্রিক পদ্ধতিতে কিম উত্তর কোরিয়ায় একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করে আসছেন।

২০১২ সালে দল থেকে কিম জং ইলকে ‘চিরন্তন সাধারণ সম্পাদক’ ও কিম জং উনকে ‘প্রথম সম্পাদক’ হিসেবে নামকরণ করা হয়।

আরও পড়ুন : খোঁজ মিলেছে ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্সের এ বছর কংগ্রেসে দলটির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।

এই গুরুত্বপূর্ণ পরিচালনা কমিটিতে ক্ষমতাবান পলিটনব্যুরো অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন : বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকছেন পেন্স দলের এক জ্যেষ্ঠ সদস্য, কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং এর আগে পলিটব্যুরোর সদস্য প্রার্থী ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930