ব্রেকিং নিউজঃ

মাঘ আসন্ন। চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের আগাম বার্তা দিয়ে রেখেছিলেন আবহাওয়াবিদরা

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে– অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি উত্তর-পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে গতকালের তুলনায় আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে গেছে।

আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930