ব্রেকিং নিউজঃ

চুরি করতে এসে উল্টো পুলিশকে ফোন দিল চোর

কথায় আছে চোরের দশ দিন মালিকের একদিন। ঘটনা যে তাই ঘটলো। এমনি ঘটেছে এক চোরের কপালে। চুরি করতে এসে চোরের ফ্রিজ খুলে খাবার খাওয়া বা ঘুমিয়ে পড়ার মতো অদ্ভুদ নানা ঘটনার নজির রয়েছে অনেক।

তবে এটি প্রথম, যে চোর নিজেই পুলিশকে ফোন করে নিজেকে গ্রেফতার করালো, যা হয়তো নজিরবিহীন। তবে সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের মিডলপোর্ট এলাকায়। এমন এক সংবাদ প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, মিডলপোর্ট এলাকার স্টক-অন-রেন্ট নামের একটি জায়গায় বুধবার সন্ধায় চুরি করতে এসেছিল দুই চোর। বাড়িতে ঢুকে আরেক চোরকে ফোন করার বদলে তাদের মধ্যে একজন ভুল করে ডায়াল করে ফেলে ৯৯৯। নম্বরটি ইংল্যান্ডের ইমার্জেন্সি পরিসেবার নম্বর। ফোন করা মাত্রই ওই চোর বিশদে সব কথা বলতে শুরু করে আর তাদের সমস্ত কথা শুনে ফোনের ওপারে পুলিশ বুঝতে পারে চুরির কথা। তারপর তড়িঘড়ি এসে তাদের গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিয়ে স্ট্যাফোর্ডশায়ারের পুলিশ জানিয়েছে, ওই চোর দু’জনের মধ্যে একজনের বয়স ৪২, অন্যজনের ৪৯। দু’জনেই একটি বাড়িতে ঢোকে চুরি করতে। কিন্তু তাদের সঙ্গে আরও একজনের যোগ দেওয়ার কথা ছিল। তাকে ফোন করতে গিয়েই ভুল করে এমার্জেন্সি নম্বর ডায়াল করে ফেলে একজন। আর তাতেই সব পরিকল্পনা ভণ্ডুল হয়ে যায়।

স্ট্যাফোর্ডশায়ারের পুলিশ কর্মকর্তা জন ওয়েন, এই দুই চোরকে বিশ্বের সব চেয়ে হতভাগা চোর বলে আখ্যা দিয়েছেন। এ বিষয়ে সকলকে জানাতে একটি ট্যুইটও করেন তিনি। সেখানে সংক্ষেপে তিনি পুরো ঘটনাটি বিশ্লেষণ করেন।

দ্য গার্ডিয়ান-এর রিপোর্ট বলছে, ওই দুই চোরকে গ্রেফতার করার পর একদিন জেলে রাখা হয়। পরে তাদের ছেড়ে দেয়া হয়। কিন্তু এই ঘটনা এই প্রথম নয়। বেশ কিছু রিপোর্ট বলছে যে, এমন আগেও দেখা গিয়েছে। এর আগে ২০১৯ সালে আমেরিকায় এমনই একটি ঘটনা ঘটেছিল। দুই ডাকাত একটি দোকানে চুরি করতে এসে ভুল করে ৯১১ নম্বরে ডায়াল করে ফেলেছিল। ৯১১ আমেরিকার এমার্জেন্সি নম্বর। ফোনটি পাওয়ার পরই তাদের গ্রেফতার করে পুলিশ।

এছাড়া ২০১৬ সালে আবার ফ্রান্সের ম্যাকডোনাল্ডস-এ আরেকটি আশ্চর্য ঘটনা ঘটে। হঠাৎই ম্যাকডোনাল্ডস-এর একটি দোকানে ঢুকে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতিকারী। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ফলে ঢুকেই গুলি চালায় এবং ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তারা জানত না যে ওই সময়ে দোকানে বসে পুলিশকর্মীদের একটি দল খাবার খাচ্ছিল। তাই সে দিন তাদের আর টাকা নিয়ে পালানো সম্ভব হয়নি। গেট থেকে বের হওয়ার আগেই তাদের ধরে ফেলে পুলিশকর্মীরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930