ব্রেকিং নিউজঃ

নারীর নগ্ন ছবিতে মগ্ন হয়ে ভারতীয় সেনাবাহিনীর তথ্য পাচার!

নগ্ন নারী, যৌনতায় ভরপুর কথোপকথনই কাল হলো রাজস্থানের এক ব্যক্তির। ভারতের সেনা সম্পর্কিত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য পাকিস্তানের গুপ্তচর আইএসআই জাল বিছিয়েছিল এ ভাবেই।

সেই ‘হানিট্র্যাপ’-এ পা দিয়েই গ্রেফতার হলেন সত্যনারায়ণ পালিওয়াল নামে জলসলমেরের ওই ব্যক্তি। সত্যনারায়ণ লাঠি থানা এলাকার এক প্রাক্তন গ্রামপ্রধানের স্বামী।

সোমবার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য প্রকাশ করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে গত সপ্তাহেই সত্যনারায়ণকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। তার বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ উঠেছে।

কীভাবে হানিট্র্যাপে পড়লেন তিনি, জিজ্ঞাসাবাদে সত্যনারায়ণ তা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

সত্যনারায়ণ জানিয়েছেন, এক নারীর সঙ্গে পরিচয় হয় তার। অনলাইনে প্রায়ই কথা হতো তাদের। শুধু কথা বলাই নয়, তার নগ্ন ছবিও পাঠাতেন ওই নারী। যৌনতা নিয়ে নানা রকম কথোপকথন হতো।

সত্যনারায়ণের দাবি, সেই ছবি এবং কথোপকথনের লোভে পড়েই পোখরান ফায়ারিং রেঞ্জ এবং সেখানকার সেনাদের সম্পর্কিত যাবতীয় তথ্য তিনি শেয়ার করতেন ওই নারীর কাছে।

যত বেশি নগ্ন ছবি, তত বেশি তথ্য আদানপ্রদান— এ রকমই নাকি কথা হয়েছিল তাদের।পুলিশ জানিয়েছে, ক্রমে এ জালে জড়িয়ে পড়ে সত্যনারায়ণ প্রচুর তথ্য শেয়ার করেছেন বলে মনে করা হচ্ছে।

ভুয়া সোশ্যাল অ্যাকাউন্ট বানিয়ে এ রকম বেশ কজন নারীর সঙ্গে যোগাযোগ চলত তার।

সূত্রের খবর, সেনাবাহিনীর এসব গোপন তথ্য সত্যনারায়ণ সংগ্রহ করতেন তার স্ত্রী গ্রামপ্রধান থাকার সুবাদেই।

গোয়েন্দারা তদন্ত করে জানতে পেরেছেন, দীর্ঘদিন ধরেই এ কাজে সক্রিয় ছিলেন সত্যনারায়ণ।

আইএসআই-এর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখতেন তিনি। আর আইএসআই তাকে নারীদের প্রলোভন দেখিয়ে তথ্য হাতিয়ে নিয়েছে।

কয়েক দিন ধরেই সত্যনারায়নণের কাজকর্মের ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা।

তার পরই তাকে গ্রেফতার করা হয়। তার মোবাইল থেকে সেনার বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।তাকে গ্রেফতার করে জয়পুরে নিয়ে আসা হয়েছে।

কী কী তথ্য পাচার করেছেন এবং কাদের সঙ্গে কথা বলতেন সত্যনারায়ণ তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রাজস্থান পুলিশ।

সময় টিভি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031