ব্রেকিং নিউজঃ

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি অনুষ্ঠিত, ফলাফল জানবেন যেভাবে

সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানী থেকে কেন্দ্রীয়ভাবে এ লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

www.gsa.teletalk.com.bd-এই লিংকে প্রবেশ করে ফলাফল জানা যাবে।

বিকেল ৫টা থেকে ফলাফল প্রচার শুরু হয়েছে।লটারির কার্যক্রম অনলাইনে প্রচার করা হবে। এছাড়া স্কুল কর্তৃপক্ষ তার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এ লটারির ফলাফল দেখতে পারবে। শিক্ষার্থী, অভিভাবকগণ স্কুলে গিয়ে তা দেখার সুযোগ পাবে।

লটারির ফলাফল তাৎক্ষণিকভাবে টেলিটক ও সফ্টওয়্যারের মাধ্যমে স্ব স্ব স্কুলের প্রতিষ্ঠানের মেইলে পাঠিয়ে দেবে। নির্ধারিত লিংকে গিয়ে প্রতিষ্ঠান সেটি প্রিন্ট করে স্কুলে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবে।

সারাদেশে ৮০ হাজার আসনের বিপরীতে এবার ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি আবেদন পড়েছে।এর মধ্যে প্রথম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৭৭ হাজার ১১৪টি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচন করা হয়েছে। এছাড়া সম সংখ্যক আসনের বিপরীতে প্রকাশ করা হয়েছে অপেক্ষমাণ তালিকা।

সারাদেশের ৩৯০টি সরকারি মাধ্যমিক শিক্ষালয়ে প্রথম থেকে ৯ম শ্রেণির ভর্তিতে মোট ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনে চাহিদা আসে। তার ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি শুরু করা হয়েছে। প্রথমে রাজধানীর স্কুলগুলো এরপর পর্যায়ক্রমে মহানগরী, জেলা ও উপজেলা শহরের সবমিলিয়ে ৩৯০টি স্কুলে লটারি হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031