ব্রেকিং নিউজঃ

মেহেরপুরে ৩০ বিদেশফেরত ‘হোম কোয়ারেন্টাইনে’

মেহেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিভিন্ন দেশ থেকে আসা ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন এ তথ্য জানান।

এদের মধ্যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় নতুন করে ৩ জনসহ ১৯ জন, মেহেরপুর জেনারেল হাসপাতালের আওতায় ৩ জন ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় নতুন করে ৬ জনসহ ৮ জন।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুর থেকে আসা সাতজন, মালয়েশিয়া থেকে চারজন, সৌদি আরব, কাতার, পর্তুগাল, ইটালি ও বাহারাইন থেকে একজন করে প্রবাস ফেরত ব্যক্তিকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। তবে এখনো পর্যন্ত করোনার কোন লক্ষণ তাদের শরীরে পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031